ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
শিক্ষক সিরাজ উদ্দিন, তার স্ত্রী ও তাদের সন্তানরা। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে শিক্ষক সিরাজ উদ্দিনের পরিবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পরিবারের সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

মো. সিরাজ উদ্দিন স্থানীয় রামনগর তালেবর সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার সহধর্মিনী লায়লা আরজুমান বানু কুলসুম স্থানীয় কোনা আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের বড় ছেলে মইনুল ইসলাম জাকারিয়া আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছোট ছেলে ইয়াসিনুল ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং খুব শিগগিরই যোগদান করবেন। এ ছাড়া বড় ছেলের পুত্রবধূও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিদিন সকালে পরিবারের সবাই নিজ নিজ কর্মস্থলে বেরিয়ে যান এবং দিন শেষে আবার একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন ও একসঙ্গে সময় কাটান।

আরও পড়ুন

একই পরিবারের সবাই শিক্ষক হওয়ায় শিক্ষক মহলে তারা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। স্থানীয়রা তাদের ‘শিক্ষক পরিবার’ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেন।

শিক্ষক মো. সিরাজ উদ্দিন বলেন, সারা জীবন পেশাদারিত্বের সঙ্গে আমি ও আমার স্ত্রী শিক্ষকতা করে আসছি। আমাদের সন্তানরাও এই পেশায় এসেছে—এটি আমাদের কাছে সত্যিই আনন্দের ও গর্বের বিষয়। দায়িত্ব সঠিকভাবে পালন করলে মানুষ তার লক্ষ্য ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারে।

স্থানীয় শিক্ষক নেতা ও সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, এই পরিবারটি সত্যিই ব্যতিক্রমী। তাদের রক্তে যেন শিক্ষকতার গুণ মিশে আছে। বংশ পরম্পরায় এই ধারা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
স্কুলের অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্কুলের অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
আরও পড়ুন
স্কুলের অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক