ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাঙামাটিতে কলা বাগানে মিলল বিরল প্রজাতির লজ্জাবতী বানর

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
উদ্ধার করা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। ছবি: সংগৃহীত

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আহত অবস্থায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের রেস্কিউয়ার টিমের সদস্য ও উপজেলার কলা বাগান এলাকার স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা গিয়ে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ইমরান হোসেন ইমন গণমাধ্যমকে বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান এলাকায় লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যান।

আরও পড়ুন

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি গণমাধ্যমকে বলেন, কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমনের কাছ থেকে আমরা বনবিভাগের একটি টিম বুধবার রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে গিয়ে গতরাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি বেঙ্গল স্লো লরিস প্রজাতির। সমগ্র রাঙামাটি জেলায় হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
কর্ণফুলীর উপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
সাজেকের পরিস্থিতি নিরসনে কমিটি গঠন
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুরু 
সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত