ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, মেঝেতে চিকিৎসা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: আরটিভি

প্রচণ্ড তাপদাহে রাজবাড়ী জেলায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। রোববার দুপুর পর্যন্ত হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অবশ্য গত এক সপ্তাহে ৫৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে ডায়রিয়া ওয়ার্ডের স্টাফ নার্স কবিতা জানান।

হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডের অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা যেখানে জায়গা পাচ্ছেন, সেখানেই চিকিৎসা নিচ্ছেন। লোডশেডিংয়ের মধ্যে তীব্র গরমে এসব স্থানে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে।

সদর উপজেলার সূর্যনগর থেকে আসা সামসু মোল্লা বলেন, শুক্রবার রাতে স্ত্রীকে ভর্তি করালেও বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানের ব্যবস্থাও নেই, ফলে গরমে কষ্ট বেড়েছে।

সদরের পাচুরিয়া থেকে আসা রফিক পাটারী নামে আরেকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে কোনো জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, গত কয়েক দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসাসেবায় কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, ডায়রিয়ায় আক্রান্ত হলে শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ জরুরি। পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। রোগীর চাপ আরও বাড়লে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। 
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ের কুমিল্লা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
বরিশাল বিভাগের প্রায় এক কোটি মানুষের চোখের চিকিৎসার প্রধান সরকারি ভরসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। বিভাগে প্রতিবছর নতুন করে প্রায় ৩০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ। ফলে চিকিৎসার জন্য বিভাগীয় শহরে ছুটতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে যাতায়াত ব্যয়, ভোগান্তি ও চিকিৎসার অপেক্ষা।
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
আট দিনে তিন অ্যালবিনো সাপ উদ্ধার, রঙের ভিন্নতায় বাড়ছে আলোচনা
দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে অ্যালবিনো সাপের। গত আট দিনে ঢাকা, চট্টগ্রাম ও পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে দুটি অ্যালবিনো জলঢোঁড়া ও একটি অ্যালবিনো পদ্মগোখরা সাপ।
আট দিনে তিন অ্যালবিনো সাপ উদ্ধার, রঙের ভিন্নতায় বাড়ছে আলোচনা
আরও পড়ুন
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
খাবার না পেয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা: আহত আরেক বাবুর্চির মৃত্যু
খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা করল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি