ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নরসিংপুর, নিশ্চিন্তপুর, সরকার মার্কেট ও আশপাশের এলাকার এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে বড় হামীম টিসল, শারমিন গ্রুপ, অনন্ত গার্মেন্টস লিমিটেড, ডেকো গার্মেন্টস, নিউ এইজ গার্মেন্টস, আল-মুসলিম, টাওজার লাইন লিমিটেড, নীট এশিয়া লিমিটেড, টিসল ৪ বিঘা (হামীম গ্রুপ), ভিনটেজ গার্মেন্টস, এডিএল (হামীম গ্রুপ), মেডলার গার্মেন্টস, দি রোজ গার্মেন্টস, এনভয় গার্মেন্টস, এ এম ডিজাইন লিমিটেড, বান্দ ডিজাইন লিমিটেড ও এনসিএল (হামীম গ্রুপ)।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জের ফতুল্লা ও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের দাবির সঙ্গে একমত হন মালিক পক্ষের প্রতিনিধি। ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়ন হবে এবং জানুয়ারি থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি হাতে পাবেন বলে মালিক পক্ষ একমত হয়েছে। এই বোর্ড পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।

সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সরকার। পরের বছরের জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত মজুরি পেতে শুরু করেন। সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হতো। তবে ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধন বিল পাসের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের খালের ওপর তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কোনো কাজে আসছে না স্থানীয় কৃষকদের। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না তারা। ফলে খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াত ও ফসল আনা-নেওয়ায় এখনো জমির সরু আইলের ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের।
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় করা আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক
ঢাকার ধামরাইয়ে গভীর রাতে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক
আরও পড়ুন
পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
৩ দিনের শ্রমিক বিক্ষোভের পর ফতুল্লায় স্বাভাবিক পরিস্থিতি
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী