নোয়াখালীতে মাটি খননের সময় মিলল ‘বিশ্বযুদ্ধের’ মর্টার শেল

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১০:১৫ পিএম


নোয়াখালীতে মাটি খননের সময় মিলল ‘বিশ্বযুদ্ধের’ মর্টার শেল
ছবি: আরটিভি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় পাওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে। এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দৈয়ারা গ্রামে মর্টার শেলটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে একটি মর্টার শেল দৃশ্যমান হয়। পরবর্তীতে তারা পুলিশকে না জানিয়ে মর্টার শেলটি বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনার দুদিন পর সোমবার দুপুরের দিকে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিনের পুরোনো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission