চাঁদপুরের আদালত প্রাঙ্গণে মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, চাঁদপুর, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:২০ এএম


চাঁদপুর আদালত প্রাঙ্গণে মামলার আলামত পুড়িয়ে ধ্বংস
ছবি: আরটিভি

চাঁদপুর জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে এসব আলামত প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

এক প্রতিবেদনে তিনি জানান, জেলার সব থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামত আইনানুযায়ী ও উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ৭০টি মাদক মামলার ধ্বংসযোগ্য আলামত—গাঁজা ২৭ কেজি ১১৫ গ্রাম, মূল্য ৮ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা; ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ২৫৭ পিস, যার মূল্য ৯ লাখ ৭৭ হাজার ১০০ টাকা; এবং ১২৯টি মৎস্য মামলার ৪৩ হাজার ৭৩৪ বর্গমিটার অবৈধ বিভিন্ন জাল, যার মূল্য ১১ লাখ ১১ হাজার ৭২০ টাকা—গতকাল কোর্ট প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আলামতসমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission