ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি: আরটিভি

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস এবং আইএনসি-১ ব্রিকসকে ৬ লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫টি ইটভাটায় পরিদর্শন ও অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব ভাটাকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা
যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া এলাকায় ৭৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন ওই ভুক্তভোগী।
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
আরও পড়ুন
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা