ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মনগড়া নিয়মে চলছে তেল পাম্প, চরম দুর্ভোগে মানুষ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
বৃহস্পতিবার সকালে পাম্পগুলো ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে মনগড়া নিয়মে পাম্প চালানোর অভিযোগ উঠেছে তেল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাম্পগুলোতে ৯টার আগে তেল না দেওয়ায় এতে চরম দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ ও গণপরিবহনের চালকরা। সময়মতো চাকরিতে যোগদান না করায় মাসিক বেতনের টাকা কাটা যাচ্ছে বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (৩০ এপিল) সকালে পাম্পগুলো ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১৭টি তেল পাম্প রয়েছে। আর এসব পাম্পে দীর্ঘদিন ধরে তেল সংকটে রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখা যায় অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। কিছুসংখ্যক পাম্পে তেল নিয়ে দীর্ঘ লাইন রয়েছে। এদিকে পাম্প কর্তৃপক্ষ সকাল ৯টার আগে তেল না দেওয়ায় অফিসগামী মানুষ ও গণপরিবহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকেরা সকাল ৮ মধ্যে কাজে যোগদান করতে হয়‌। ফলে শ্রমিকরা অনেকেই সকালে তাদের মোটরবাইক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তেল পাম্পে তেল নিতে অপেক্ষা করছে। এদিকে স্থানীয় প্রশাসনের নজর না থাকায় ক্ষোভ চালকদের।

আরও পড়ুন

তেল নিতে আসা কয়েকজন চালক কিসমত, খোন্দকার, আশরাফ বলেন, সকাল ৮টার মধ্যে আমাদের কাজে যোগদান করতে হয়‌। না করতে পারলে বেতনের সময় হাজিরার খাতা দেখে। সময়‌ মতো অফিসে না যেতে পারলে টাকা কম দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এম এসে ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তাদের লোকজন রাতভর জেগে তেল দেয়। যার ফলে সকাল ৯টার আগে তেল দেওয়া হয় না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, ৯টার আগে তেল দেওয়া যাবে না- এরকম সরকারি কোনো নির্দেশনা নেই। যারা এ ধরনের নিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে আট দফার অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭০ জনে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় সর্বশেষ এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরটিভি/টিআর
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯
যুবদল নেতা কুপিয়ে হত্যা  
কুমিল্লা সদর উপজেলার গোমতী  নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় মো. কাউছার আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
যুবদল নেতা কুপিয়ে হত্যা  
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম যথারীতি স্বাভাবিক হবে। এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আরটিভি/টিআর
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ 
দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে। 
আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ 
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে গ্রামীণ সড়ক পাকাকরণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দিনাজপুর-৬ আসনের সব কাঁচা রাস্তা পাকা করা হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় নয়, কম্পিউটারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-পার্বণ উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী
আরও পড়ুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা