ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পুরনো ভিডিও এডিট করে অপপ্রচার, থানায় জিডি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৪৮ এএম
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা : ছবি আরটিভি

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ভিডিও এডিট করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কচুয়া পৌর বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কচুয়া বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমন।

আরও পড়ুন


​
সংবাদ সম্মেলনে তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে কচুয়া উপজেলায় নির্বাচনী প্রচার সভায় ড. আ ন ম এহছানুল হক মিলন ‘নামাজ-রোজা ও যাকাত’ নিয়ে ধর্মীয় গুরুত্বের বিষয়ে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যকে বিকৃত করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) অপপ্রচার করে ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তারা জানান, মাননীয় শিক্ষামন্ত্রীকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে ‘বাংলার রাজনীতি’ নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

তারা আরও জানান, ইতোপূর্বে অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হাবিবুন নবী সুমন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি কুচক্রী মহল এহছানুল হক মিলনের জনপ্রিয়তা ও কচুয়ার উন্নয়নমূলক ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এই ষড়যন্ত্র চালাচ্ছে। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।

এ সময় পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরিক, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক আবু বকর, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ও প্রবাসী ফোরাম নেতা মোজাম্মেল হোসেন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ
নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে