ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর: অপরাধীদের আইনের আওতায় আনতে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম
মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা : ছবি আরটিভি

চাঁদপুরে রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আল-মদিনা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই অঞ্চলের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য ১৩ বছর পূর্বে আল-মদিনা একাডেমি নামে শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় তিনশত শিক্ষার্থী রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই কিছু অজ্ঞাত লোকজন প্রতিষ্ঠানের পিছনে লেগেছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল রাতের আঁধারে প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ ও আসবাবপত্র ভাংচুর করে।

বক্তারা আরও বলেন, এছাড়া চলতি পথে শিক্ষার্থীদের নানাভাবে করুচিপূর্ণ কথা বলে বখাটেরা। এসবের প্রতিবাদে ও প্রতিষ্ঠান রক্ষায় মানববন্ধনে নেমেছি আমরা। আশা করছি প্রশাসন এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

কয়েকজন শিক্ষার্থী জানান, স্কুলে আসা যাওয়ার সময় কিছু লোক প্রতিষ্ঠান নিয়ে নানা কথা বলে শুনেছি। আমাদের প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এলাকার স্থানীয় ব্যক্তি আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্বৃত্তরা কেনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করলো, ভাঙচুর করলো তা অবশ্যই প্রশাসন দেখবেন এবং তদন্ত করে ব্যবস্থা নেবেন। কিন্তু গত চার দিনেও কোন দৃশ্যমান আমরা দেখতে পাইনি।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন জানান, রোববার (২৬ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের এসে দেখি শ্রেণিকক্ষের ডাস্টবিন ভাঙ্গা ও কিছু ডাস্টবিন নেই। এরপর প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানের বিকল্প গেইট বন্ধ করে দেই। কিন্তু, সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানে এসে দেখি দুর্বৃত্তরা বেশ কয়েকটি শ্রেণি কক্ষের টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে ছড়িয়ে চিটিয়ি ফেলে যায়। এমন পরিস্থিতিতে আমরা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে।

প্রতিষ্ঠানের সভাপতি শরিফ মজুমদার জানান, প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পর আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ এসে সরেজমিন ঘটনা দেখে গিয়েছে। কিন্তু এরপর থেকে আর কোন অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে প্রতিষ্ঠানের হিতৈষি লোকজন মানববন্ধনে এসে দাঁড়িয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ