বর ও কনেপক্ষের মধ্যে তুমুল মারামারি, আহত ১৫

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৯:৫১ পিএম


বর ও কনেপক্ষের মধ্যে তুমুল মারামারি, আহত ১৫
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে বর ও কনেপক্ষের অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার সংকট হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট হয়েছে।

এনিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে নারী শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

আরও পড়ুন

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission