ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মায়ের সামনে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৭:২১ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন ইয়ামিন ও তার মা বকুল আক্তার। পরে পরিষ্কার বাজার এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি বেপরোয়া ডাম্পট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায় এবং ইয়ামিনকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বক শিকার করে ‘বড় খেসারত’ দিলেন দুই যুবক
ফাঁদ পেতে অবৈধ ভাবে বক পাখি শিকার করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 
বক শিকার করে ‘বড় খেসারত’ দিলেন দুই যুবক
কিশোর গ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ৬৮
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কিশোর গ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ৬৮
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ
চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। 
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
টিকটকে পরিচয় থেকে ইমোতে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের আশ্বাস দিয়ে দেখা করতে ডেকে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শরীয়তপুর জেলার সখিপুরের রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
আরও পড়ুন
কিশোর গ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ৬৮
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি