ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৪০০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি যুবকের, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক চাপে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং তার বন্ধুদের সহযোগিতায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ঘটনাটি ঘটে রোববার (৩ মে) সন্ধ্যার পর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায়, প্রেমিকার বাড়ির কাছাকাছি একটি উচ্চক্ষমতার বৈদ্যুতিক টাওয়ারে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সূর্য শিকদারের ছেলে হাসানের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদ মেনে নিতে না পেরে তিনি ওই টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরায় স্থাপনের অনুরোধ জানান। একই সঙ্গে তিনি নিচে লাফ দেওয়ার হুমকিও দেন।

খবর পেয়ে তার এক বন্ধু ঘটনাস্থলে গিয়ে তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন, তবে তিনি রাজি হননি। পরে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন।

অবশেষে রাত প্রায় সাড়ে ১০টার দিকে তার বন্ধু ও উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে শিবচর থানায় নিয়ে গিয়ে প্রাথমিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর তাকে নিরাপদে নামাতে সক্ষম হই।

এদিকে ঘটনাটি ঘিরে টাওয়ারের নিচে স্থানীয়দের ভিড় জমে যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম