ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, পলাতক আবাসিক হোটেলের মালিক-কর্মচারী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার একটি আবাসিক হোটেলের তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে অবস্থিত লাকি বোর্ডিং নামের ওই আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।

পুলিশ জানায়, নিহত ওই তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই হোটেলটি বন্ধ রয়েছে এবং এর মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ৬ জন