ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রবাসীর বাড়ি থেকে ৪৫ লাখ টাকা লুটের অভিযোগ, ঘটনা কী

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:২৭ পিএম
প্রবাসীর বাড়ি থেকে ৪৫ লাখ টাকা লুটের অভিযোগ। ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

শুক্রবার (৮ মে) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি সোনার গহনা এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা ৭ ভরি ৮ আনা সোনার গহনা নিয়ে যায়। এ ছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।

জাকিয়া বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার