আওয়ামীপন্থি সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:৩১ পিএম


আওয়ামীপন্থি সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
আব্দুল হাই খোকন। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাত ৭টার দিকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

জানা গেছে, হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনে হওয়া মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৯ মে) দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission