ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাবা নেই, মা বিদেশে, বন্ধ ঘরে পড়ে ছিল স্কুল শিক্ষিকার মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:০৭ পিএম
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একা থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা বিদেশে থাকেন। শনিবার (৯ মে) থেকে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা যোগাযোগ করতে পারছিলেন না। পরে বাসার দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ৯৯৯-এ কল করেন স্বজরা। পরে পুলিশের সহায়তার ভেতরে ঢুকে মরদেহ দেখা যায়।

আরও পড়ুন

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়।

তিনি জানান, মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
হবিগঞ্জের মাধবপুরে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুর দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
রাজশাহীর মাঠজুড়ে সাধারণ সোনালি ধানের চিরাচরিত দৃশ্যের মাঝে এবার চোখে পড়ছে এক ভিন্নধর্মী দৃশ্য। বাতাসে দোল খাচ্ছে ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধান।
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের ইলিশ রক্ষা অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। 
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
রিসোর্টে অবস্থান করছিলেন কত জন পর্যটক, যা জানা গেল
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
রিসোর্টে অবস্থান করছিলেন কত জন পর্যটক, যা জানা গেল
আরও পড়ুন
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
বিদেশে উচ্চশিক্ষায় এসএসসি রেজাল্টের গুরুত্ব কতটুকু  
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী