ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জামালপুরের ‘ক্রিস গেইল’ গরুর দাম ৬ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৪৩ পিএম
ক্রিস গেইল। ছবি: সংগৃহীত

জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার ময়না এগ্রো ফার্মে কোরবানির ঈদকে কেন্দ্র করে আলোচনায় এসেছে বিশাল আকৃতির একটি গরু, যার নাম রাখা হয়েছে ‘ক্রিস গেইল’। প্রায় ৮০০ কেজি ওজনের এই গরুটিকে দেখতে ইতোমধ্যে খামারে ভিড় করছেন ক্রেতা ও স্থানীয়রা।

খামারের মালিক মো. দিয়া মিয়া জানান, তিন বছর আগে ৬৫ হাজার টাকায় ৬ মাস বয়সী নেপালি ‘গির’ জাতের এই গরুটি তিনি কিনেছিলেন। ক্রিকেটার ক্রিস গেইলের ভক্ত হওয়ায় তিনি গরুটির নাম রাখেন ‘ক্রিস গেইল’। দীর্ঘ তিন বছরের পরিচর্যায় গরুটির উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং দৈর্ঘ্য ৬ ফুট ৬ ইঞ্চিতে পৌঁছেছে।

খামার সূত্রে জানা গেছে, গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সাইলেজ, ঘাস ও গমের ভুসি খাওয়ানো হয় এবং নিয়মিত গোসল করানো হয়। গরুটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইমরান হোসেন নামের এক কর্মচারী, যিনি এটিকে সন্তানের মতো করে লালন-পালন করেন বলে জানান।

খামারের মালিক দিয়া মিয়া গরুটির দাম নির্ধারণ করেছেন ৬ লাখ টাকা। তিনি জানান, প্রত্যাশিত দাম না পাওয়ায় এখনো বিক্রি করা হয়নি এবং ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করবেন।

গরুটি কিনতে আসা এক পাইকার আব্বাস বেপারি জানান, গরুটি আকারে বড় ও ভালো জাতের হলেও চাহিদামূল্যের কারণে কিনে লাভ করা সম্ভব হবে না।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এ.টি.এম হাবিবুর রহমান জানান, জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং স্থানীয় খামারগুলো নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বর্তমানে হজ পালন করায় ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন ডা. এ.টি.এম হাবিবুর রহমান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০ 
জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার