ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছেলের লাঠির আঘাতে বাবা ও ভাইয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:২৩ পিএম
চিরিরবন্দর থানা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা দলু মিয়া (৭০)। একই ঘটনায় বাবাকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন তার আরেক ছেলে কাবিল মিয়া (৩২)।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর এলাকার একটি ভুট্টাখেতে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দলু মিয়া নিজ জমির ভুট্টা মাড়াই করতে গেলে তার দুই ছেলে সাদেকুল ও সাকিব এতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি দিয়ে দলু মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ সময় বাবাকে রক্ষা করতে তার আরেক ছেলে কাবিল মিয়া এগিয়ে আসলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, সাদেকুল ও সাকিব তার ওপরও অতর্কিত হামলা চালায়। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর থানার ইনচার্জ মাহামুদুন্নবী। তিনি জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
আরও পড়ুন
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে