ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইউনিফর্ম পরে টিকটক বন্ধের নোটিশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
ধামরাই সরকারি কলেজ। ছবি: আরটিভি

ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক-রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন। এ ছাড়া যে কোনো ধরনের সাইবার বুলিং থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিও ধারণ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে আজীবন বহিষ্কারসহ আইননুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) এ বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী। এর আগে মঙ্গলবার (১২ মে) অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করে এতে লেখা হয়, ধামরাই সরকারি কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের কিছু অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড কলেজ প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি কলেজের সুদীর্ঘ ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এমতাবস্থায় কলেজের শৃঙ্খলা, মর্যাদা রক্ষার্থে শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলতে নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে রয়েছে-

১. কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অথবা কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার অশালীন বা বিতর্কিত ছবি ও ভিডিও (টিকটক, রিলস ইত্যাদি) ধারণ এবং প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক, সহপাঠী বা অন্য কোনো ব্যক্তির প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং বা সম্মানহানিকর কোনো পোস্ট করা যাবে না।

৩. কলেজের নাম ব্যবহার করে কোনো প্রকার মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এ সব নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ প্রশাসন এ বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।

কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা সাইবার অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কলেজ থেকে 'স্থায়ী বহিষ্কার' করা হবে এবং প্রয়োজনে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল, শালীন ও সংযত আচরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানে মুঠোফোন আনা নিষেধ। শিক্ষার্থীরা যথেষ্ট বয়সী। ফলে পুরোপুরি দেখাও অনেক সময় সম্ভব হয় না। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, অনেকেই ফোন এনে টিকটক, রিলস বানাচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে। এগুলো নিয়ে সমালোচনা হচ্ছিল।

তিনি আরও বলেন, ক্যাম্পাস তো লেখাপড়ার জায়গা। আমরা লেখাপড়া চাই। আমরা ক্যাম্পাসের কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছি। এটা আসলে পারিবারিকভাবেও দেখা প্রয়োজন, যাতে সন্তানরা কোনো সাইবার অপরাধে না জড়ায়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
নজরুল কলেজে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা