ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উকুন মারার তেলের গন্ধে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকের ভাষ্য, মাত্র ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল, বাকি ৪৮ জনই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা।

তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তারা ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা রানী জানান, টিফিনের ঠিক আগের ক্লাসে দুপুর সোয়া ১২টায় হঠাৎ করে ৬ষ্ঠ শ্রেণিতে দুইজন শিক্ষার্থী মাথা ঘুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। পরে কয়েক মিনিটের ব্যবধানেই অন্য শ্রেণিতে বিষক্রিয়া ছড়িয়ে ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে।

এ সময় আমরা স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি। তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, বিদ্যালয়ে মাথায় উকুন মারা তেলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার বিদ্যলয়ের অন্তত ৪০-৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে৷ বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা অনেকেই স্বাভাবিক হয়ে উঠেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কাবেরী শাহ জানান, দুপুরে যে দুইজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে আসা হয়, তারা মূলত অসুস্থ ছিল। এছাড়া বাকিরা যারা এসেছিল, তারা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরে গেছে।

আরও পড়ুন

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে৷ আগামী ৪ কার্যদিবসে তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন দাখিল করবে বলে নির্দেশনা দিয়েছি। কীভাবে আসলো স্কুলের ভেতরে উকুন মারা তেলের বোতল? কীভাবে বোতলটি আসলো? তা খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
টানা পাঁচবার বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির অধ্যাপক