ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ওমানে গাড়ির ভেতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ, যা বলছে পুলিশ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৪০ এএম
নিহত ৪ ভাই। ছবি: সংগৃহীত

ওমানে ওমানের মুলাদ্দা নামে এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে।

ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।

নিহত চার ভাই মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার ফলে এর এসি থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

আরও পড়ুন

আরও জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে অবশিষ্ট একমাত্র ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন। নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুরের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিদ্যুৎ হাওলাদার (৪৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৭ আগস্ট সদরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির নম্বর ১/১৫০। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৩২, ৪৩৫, ৪৩৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে। এতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, হামলা ও সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। আরটিভি/এমএইচজে
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ঝুট গুদামে আগুন
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পরকীয়া প্রেমিকার মেসেজ পেয়ে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে হাজির মাসুদ, অতঃপর...
স্ত্রীর পরকীয়া প্রেমিককে ধরতে নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকায় এক অভিনব কৌশল অবলম্বন করেছেন এক স্বামী।
পরকীয়া প্রেমিকার মেসেজ পেয়ে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে হাজির মাসুদ, অতঃপর...
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। 
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা