ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রহ্মপুত্র নদে মিলল যুবকের মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে নদ থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির দুই হাত সামনে থেকে বাঁধা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও নৌকার মাঝিদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

পরে কামতাল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ মরদেহের সুরতহাল ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে মরদেহটি বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে বৈদ্যেরবাজার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হবে। এছাড়া মরদেহের নাম পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন

এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী নিহত এ ব্যক্তির পরনে কালো রঙের পাঞ্জাবি ছিল। তার দুই হাত সামনে থেকে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে এবং দূর্গন্ধ ছড়াচ্ছে। আমরা ডোমের অপেক্ষায় আছি। ডোম এসে পৌঁছলে মরদেহটি মর্গে পাঠিয়ে দেবো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার