ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:৫৬ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম (৩৮) উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু ঞয়। এ সময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও একই এলাকার গৃহবধু ইসমতারা ঘরে থাকা অবস্থায় আহত হয়। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বায়েজিদের পিতা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টি আসছে দেখে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। এ সময় বজ্রপাত ঘটলে আমার ছেলে আহত হয়। এই ঘটনায় প্রতিবেশী কৃষক রিয়াজুল নিহত হন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
আরও পড়ুন
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
নাচগানের কথা বলে কাশবনে নিয়ে যায় তরুণীকে, অতঃপর...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: দুর্যোগমন্ত্রী