ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বগুড়া সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৫০ পিএম
বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন। ছবি: সংগৃহীত

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এম আর ইসলাম স্বাধীন এদিনই আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন।

বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
আরও পড়ুন
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’