ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:০৫ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে ৩ টেকনেশিয়ান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মামুন (৩০), রসূল (৩০) ও রতন চন্দ্র (৩২)।

দগ্ধ ও তাদের সহকর্মীরা জানান, তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হল রুমের ছাদে উঠে সেখানকার এসি মেরামত করছিলেন। তখন এসির কম্প্রেসার পাইপ থেকে কোনো গোলযোগের কারণে বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা ওই ৩ জন পুড়ে যান। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মামুনের শরীরের ৩৫ শতাংশ, রসূলের ৬ ও রতনের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
দুর্ঘটনায় ওই একই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা সিরাজগঞ্জের শিক্ষক
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২। 
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা সিরাজগঞ্জের শিক্ষক
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে। 
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
আরও পড়ুন
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু