ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন, আইসিইউ থেকে রোগী স্থানান্তরের সময় মৃত্যু

আরর্টিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:৪৮ এএম
খুমেক হাসপাতাল, আইসিইউ । ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুন লাগার আগেই আরও একজন রোগীর মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগী মারা যান। আগুনের আগে ভোর ৫টার দিকে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এ ঘটনায় দুইজন নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ, সিনিয়র নার্স এবং ফায়ার সার্ভিসের এক সদস্য।

আইসিইউ ইনচার্জ জানান, স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে থাকা পুরোনো সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ভবনের বিভিন্ন অংশে তালা থাকায় ভেতরে প্রবেশে কিছুটা বিলম্ব হয়। পরে দ্রুত অভিযান চালিয়ে রোগী ও চিকিৎসকসহ কয়েকজনকে উদ্ধার করা হয়।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা নিরাপদ স্থানে ছুটে যান। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায়িক কাজে রাজশাহীর তাহেরপুর যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তারা।
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা
বাড়িতে একাই ছিলেন আছিয়া, ডাকতে গিয়ে ‘চোখ কপালে’ প্রতিবেশীদের
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। 
বাড়িতে একাই ছিলেন আছিয়া, ডাকতে গিয়ে ‘চোখ কপালে’ প্রতিবেশীদের
সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায়। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। 
সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান
দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার
আরও পড়ুন
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর, নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে শোক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে ৬ দিন
দোকানে চুরির অভিযোগে ধাওয়া, প্রাণ গেল ১ বছরের শিশুর
লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজকের মৃত্যু