ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নওগাঁয় ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:০৩ এএম
উদ্ধারকৃত সরকারি চাল। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় কালোবাজারির অভিযোগে উজ্জ্বল সাকিদার নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত মৈনম ইউনিয়নের বাবু মণ্ডলসহ অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছেন।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযানকালে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মৈনম ইউপি সংলগ্ন বাবু মণ্ডলের বাড়ির মূল ফটকের পাশে থাকা একটি টিনশেড রান্নাঘর থেকে ৩০ বস্তায় থাকা ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়।

আরও পড়ুন

এদিকে, একই সময় আশপাশের এলাকায় তল্লাশি চালানোর সময় নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন ভ্যান আটক করে পুলিশ। ভ্যানে থাকা সরকারি চালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক উজ্জ্বল সাকিদার স্বীকার করেন, তিনি টিসিবির পণ্য ও সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশে বাবু মণ্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা সহযোগীরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে সরকারি চাল মজুদ করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
আরও পড়ুন
তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা