ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ১০৭ বোতল বিদেশি মদসহ সুজান মিয়া গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:৪২ পিএম
গ্রেপ্তার সুজান মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজান মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদক মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। ‌এসব মদের আনুমানিক মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে সুজান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজান মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।

ওসি সঞ্জয় সাহা মামলার এজাহারের বর্ণনা দিয়ে বলেন, র‌্যাব সদস্যরা উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ীর বাজার এলাকায় বিকেল ৫টার দিকে টহল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদে জানতে পারে টেংরা (মধ্যপাড়া) গ্রামের এক ব্যক্তি অবৈধ বিদেশি মদ বিক্রির জন্য বাড়িতে সংরক্ষণ করতেছে। এদিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কবির হোসেনের বাড়িতে র‌্যাব অভিযান চালায়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুজান মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশি মদ রাখার কথা স্বীকার করে এবং দেখানোমতে তার নিজ বাড়ির স্টোররুম থেকে সে নিজ হাতে বিভিন্ন রংয়ের ৯টি প্লাস্টিকের বস্তায় অবৈধ ১০৭টি বিদেশি মদ বের করে দেন। এসব মদের প্রতিটি বোতলের মূল্য আনুমানিক ৩ হাজার টাকা করে সর্বমোট মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শনিবার দুপুরে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সুজান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সুজান মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তার জন্য এলাকার যুবসমাজ এবং উঠতি বয়সের যুবকেরা নেশাগ্রস্থ হয়ে বিপথগামী হচ্ছে। তার গ্রেপ্তারের খবরে এলাকার সাধারণ লোকজন র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
আরও পড়ুন
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ