মানিকগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজনকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৭:৪৩ পিএম


মানিকগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজনকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ
ছবি: আরটিভি

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা সাবেক ইউপি সদস্য হত্যা আলিম মেম্বারের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, সদর উপজেলার পুটাইলে চাঞ্চল্যকর সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্য আলিমকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে সোমবার (১ জুন) সকাল থেকে এলাকার শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আলিম মেম্বারের মুক্তির দাবি জানান এবং একই সঙ্গে ফজলু মিয়া, উজ্জ্বল মিয়া, আলামিন, কিসমত, মুসা মিয়া ও সাবেক মেম্বার জমসেরের ফাঁসির দাবিও তোলেন। পরবর্তীতে তারা কোনো সাড়া না পেয়ে, থানা প্রাঙ্গণ থেকে চলে যান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, সাবেক মেম্বার আলিমকে সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা মুক্তির দাবিতে থানার সামনে এসে স্লোগান দিয়ে কিছুক্ষণ অবস্থান করে পরে চলে যায়।

উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission