ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

নাটোরে বোনের বাড়ির উঠান থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল (৪৫) ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি তার বাবাকে সর্বশেষ দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তার বাবাকে হত্যা করা হতে পারে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ তোলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন