ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:২১ পিএম
শেরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত । ছবি: আরটিভি

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) শেরপুর জেলার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ফেজ থ্রী (এ ভি সি বি-৩) বা বাংলাদেশ গ্রাম্য আদালত সক্রিয়করণ পর্যায় ৩ প্রকল্পের শেরপুর জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী।

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জেলায় গ্রাম আদালতে মোট ১ হাজার ৪১৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ৪৯৪ জন। নিষ্পত্তির হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ। উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা ৩৩টি এবং ক্ষতিপূরণ আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন

আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতকে কার্যকরভাবে চালাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে সমাধানযোগ্য মামলা যেন জেলা শহরে না আসে এবং মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ধর্ষণসহ সংবেদনশীল মামলাগুলো অবশ্যই উচ্চ আদালতে পাঠাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ ব্যবস্থার প্রতি আস্থা ও সম্মান রাখতে হবে।

প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ছাড়াও এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। এছাড়া কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপ-পরিদর্শক আমিনুল হক, জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি মো. হযরত আলী এবং এ ভি সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম ও মুশফিকুর রহমানসহ অনেকে।

এছাড়া কর্মশালায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে এখন আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
নওগাঁয় গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
আরও পড়ুন
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা
সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা
পাখি শিকার বন্ধে শেরপুরের দুই উপজেলায় বিশেষ অভিযান