ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের একসঙ্গে র‍্যালি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বগুড়ার ক্রীড়াপ্রেমীরা। মাঠের চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একসঙ্গে আনন্দ র‍্যালি করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে দুই দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এই যৌথ র‍্যালি বের করা হয়। এতে শত শত ফুটবলপ্রেমী অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দলের রঙিন জার্সি, বিশালাকার পতাকা, ঢাক-ঢোল এবং ঘোড়ার গাড়ি নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও সাতমাথা মোড় প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও র‍্যালিটি উপভোগ করেন।

র‍্যালি শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একে অপরকে মিষ্টি ও কোমল পানীয় খাইয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। আয়োজকরা জানান, ফুটবল নিয়ে আবেগ ও উচ্ছ্বাস থাকলেও তা যেন কোনো ধরনের সহিংসতা বা বিভেদে রূপ না নেয়, সেই বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। বগুড়ার এই উদ্যোগ প্রমাণ করেছে, ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং বন্ধুত্ব ও ঐক্যেরও প্রতীক।

আরও পড়ুন

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
আহত মুরগি নিয়ে থানায় হাজির গৃহবধূ, ঘটনা কী
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪