ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আহত মুরগি নিয়ে থানায় হাজির গৃহবধূ, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে ভাসুরের (স্বামীর বড় ভাই) লাঠির আঘাতে নিজের পালিত মুরগি আহত হওয়ার ঘটনায় মুরগিটি নিয়ে বিচার চাইতে থানায় হাজির গেছেন শম্পা রানী নামে এক গৃহবধূ।

শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শম্পা রানীর একটি ডিমপাড়া মুরগির মাথায় তার ভাসুর লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয় এবং এর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। কেন এমন করা হলো— জানতে চাইলে তার ভাসুর উল্টো আহত মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন। এতে ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তিনি মুরগিটির সুচিকিৎসা ও ঘটনার বিচার চেয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূ থানায় এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। আমরা মুরগিটির তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে সেটিকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
বগুড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন এক নারী যাত্রী। ফিরতি ট্রেনে টিকিট কাটলেও অনুতপ্ত হয়ে আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভুলেননি ওই নারী। এ জন্য বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন তিনি। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
খুলনার পাইকগাছায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। বাজারে চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। পরিচিত কয়েকটি কোম্পানির সিলিন্ডার খুঁজে পেতেও দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ক্রেতাদের। কোথাও সরবরাহ না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে, আবার কোথাও বেশি দাম দিয়েও কিনতে হচ্ছে রান্নার জ্বালানি।
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫১টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং করা ও সাজসজ্জার কাজ। দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর ও কারিগরেরা। একই সঙ্গে মণ্ডপে প্যান্ডেল, তোরণ নির্মাণ এবং আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়
আরও পড়ুন
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ভয় দেখিয়ে ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেপ্তার ২
মুরগির যে ১০ অংশ কখনোই খাওয়া উচিত নয়
মসজিদ থেকে বেরিয়ে কিশোর জানল সে ‘মুরগি চোর’, অতঃপর...