ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
বাঁ পাশে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী এবং ডান পাশে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ছবি: আরটিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ওসি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে পৃথক হুমকি দেওয়া হয়।

হুমকিদাতারা হলেন, কার্যক্রম নিষিদ্ধ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনও সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।

একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?

তবে কখন ও কোন স্থান থেকে লাইভ ভিডিও এবং ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ করছেন। স্থানীয় কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা। আরটিভি/এসআর
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। 
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
এই প্রতিষ্ঠান গড়ে তুলতে কম ত্যাগ স্বীকার করতে হয়নি একটি পরিবারকে। স্কুলঘর নির্মাণের অর্থ জোগাতে বন্ধক রাখতে হয়েছিল প্রতিষ্ঠাতার মায়ের গলার হার। বন্ধক রাখতে হয়েছিল কৃষিজমিও। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বিনা বেতনে।
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান। 
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
আরও পড়ুন
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 
বাবার লাশ ফ্রিজিংভ্যানে, জমির জন্য সন্তানদের ‘তুলকালাম’
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ