ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

২ পরিবারের বিরোধে অবরুদ্ধ শতাধিক পরিবার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই পরিবারের বিরোধ ও স্বেচ্ছাচারিতার জেরে অন্তত ১০০টি পরিবার দীর্ঘ এক বছর ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অভিযুক্ত পরিবারদুটি গ্রামের প্রধান চলাচল সড়কে কাঁটা ও ডালপালা ফেলে পথ বন্ধ করে দেওয়ায় নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগেও সমস্যার সমাধান হয়নি।

শনিবার (৬ জুন) সকালে সরেজমিনে রাজা তালুকদারবাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র চলাচলের সড়কটিতে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে। সেই কাঁটার ওপর দিয়েই অত্যন্ত ঝুঁকি ও কষ্ট নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সেখানে জড়ো হওয়া শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ছৈয়দুল হক ও আজম খায়েরের পরিবারের সদস্যরা ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত বছর চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ছৈয়দুল হকের ছেলে শাহেদ গ্রেপ্তার হয়ে এক বছর জেল খাটেন। এ ছাড়া তার ভাই কালা মিয়া ও নজরুল মাদক মামলার তালিকাভুক্ত আসামি।

এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কড়া হুঁশিয়ারি দিলে ক্ষিপ্ত হয় অভিযুক্ত পরিবারদুটি। এরপরই তারা সড়কটি নিজেদের জায়গা দাবি করে প্রধান ফটক আটকে কাঁটা বিছিয়ে দেয়। এতে প্রায় ১০০টি পরিবার কার্যত বন্দি হয়ে পড়ে।

ভুক্তভোগী ৬৫ বছর বয়সী মো. মোজাহের বলেন, জন্মের পর থেকেই এই সড়ক দিয়ে আমরা যাতায়াত করছি। গত বছর সমাজের এক সালিশি বৈঠকে ছৈয়দুল হক ও আজম খায়েরের ছেলেদের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করায় তারা রাস্তার মুখে কাঁটা দিয়ে আমাদের অবরুদ্ধ করে ফেলেছে।

বাড়ির ৭০ বছর বয়সী বৃদ্ধা লায়লা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, কতভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সড়ক থেকে কাঁটা সরায়নি। আমরা মেম্বারকেও জানিয়েছি, কোনো লাভ হয়নি।

আরও পড়ুন

সড়কটি বন্ধ থাকায় এলাকার সামাজিক ও স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। স্থানীয় বাসিন্দা আইনজীবী মো. আবদুর রহিম বলেন, বয়োবৃদ্ধ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয় কেউ মারা গেলে বা অসুস্থ হলে। এমনকি কোনো বিয়েশাদির আয়োজন হলে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, কারণ বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমি নিজে কয়েকবার সামাজিক বৈঠক ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ছৈয়দুল হকের পরিবার ওই জায়গা নিজেদের দাবি করে কোনো সালিশ-বিচার মানছে না।

যোগাযোগ করা হলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে বা বাধা সৃষ্টি করে কাউকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুদ্দুস মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন।
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপনকৃত শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
কক্সবাজার সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে বিপুল সিমেন্ট জব্দ, আটক ১২
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কক্সবাজার সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে বিপুল সিমেন্ট জব্দ, আটক ১২
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আরও পড়ুন
রুটিন উপাচার্য দেওয়ায় ফের শাটডাউনের ডাক চুয়েট শিক্ষার্থীদের
পিডিবিকে পাত্তাই দিচ্ছেন না চট্টগ্রাম বিআরটিএর কর্মকর্তারা!
চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক হলেন চবি ছাত্রদলের হৃদয়
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র