ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অবশেষে শেরপুরে হচ্ছে মেডিকেল কলেজ, সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:২০ পিএম
সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন-ছবি: আরটিভি

‎শেরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলার প্রস্তাবিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মনোনীত প্রতিনিধি অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি নৌহাটা (খোয়ারপাড়), শেরপুর (ঢাকলহাটি), নৌহাটা (অর্কিড এলাকা), শেরীব্রিজের লছমনপুর পূর্বপাশ ও পশ্চিমপাশ এবং মোবারকপুরের ইছলিবিলসহ মোট ছয়টি সম্ভাব্য স্থান পরিদর্শন করে। পরিদর্শনকালে স্থানগুলোর ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উপযোগিতা মূল্যায়ন করা হয়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ের এই পরিদর্শনের পর প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ, কারিগরি বিশ্লেষণ ও সুপারিশ আগামী সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দেবে। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতেই শেরপুর সরকারি মেডিকেল কলেজের চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।

‎প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আগমনে জেলার সাধারণ মানুষের মঙ্গে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হওয়ায় শেরপুরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে বন দখলও বন্ধ হবে: বনমন্ত্রী
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী