ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকে ঘোষণা দিয়ে ব্যাঙের মোড়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

​শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: আরটিভি

শেরপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখা হয়, যার ফলে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এর জেরে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন সাতপাকিয়া এলাকার কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে ​পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় শুক্রবার রাতেই মাইকিং করে উভয় পক্ষের লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে দুই গ্রামের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন এবং দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

​খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশি হস্তক্ষেপে দুই পক্ষের লোকজন সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগার জের ধরে এই মারামারির সূত্রপাত হয়। মাইকিং করে লোকজন জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় লুৎফুর নাহার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার নাতি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
আরও পড়ুন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার