ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
ছবি: আরটিভি

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির নায়েক রহিম খানের নেতৃত্বে একটি অভিযানিক দল বুধবার গভীর রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজান মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জানান, উদ্ধারকৃত কসমেটিক সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এসব মালামাল ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হবে।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও আরও বাড়ানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
আরও পড়ুন
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ