ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তল গুলিসহ কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
যশোর সদর উপজেলায় স্ত্রীকে মদ পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। মদ পান করতে রাজি না হওয়ায় স্ত্রী হালিমা (২২)-কে মারধর করে আহত করেছেন তিনি।
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর