ঢাকায় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৩:০৭ এএম


ঢাকায় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগির (২৯), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন রকি (৩৮), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস (১৯), এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপ-সম্পাদক আকাশ (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওসি সফিকুল ইসলাম সুমন জানান, মঙ্গলবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission