ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সীমান্তে ৯ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ), আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল বুধবার (১০ জুন) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

আটক ব্যক্তির কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
আরও পড়ুন
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি