ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারীরা গ্র্যাজুয়েট পর্যন্ত পড়বে বিনা খরচে: বিমানমন্ত্রী রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষকরা : ছবি আরটিভি

এবারের বাজেটে নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার প্রস্তাব করা হয়েছে এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শুক্রবার (১২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হলরুমে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, দেশের মানুষ ও দেশের স্বার্থেই এবার বাজেট পেশ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এতে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। আজ ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ১৮টি প্রকল্প উপস্থাপন করেছে। এসব প্রকল্প যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবায়িত হয়। প্রয়োজনে একটি হলেও প্রকল্প বাস্তবায়ন করো—এতে আমি তোমাদের পাশে থাকব। আমি চাই, তোমরা সাটুরিয়া থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো করো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার পাও।

আরও পড়ুন

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু সরকার নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করছে, তাই শিক্ষার্থীদের, বিশেষ করে নারীদের প্রতি আরও যত্নশীল হতে হবে।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

পরে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক গ্রুপের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে নগদ অর্থ প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয় ও ১টি কলেজ অংশগ্রহণ করে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার