ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে বিজ্ঞান মেলা

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:২৫ পিএম
শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে ধামরাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২টি মনোমুগ্ধকর ও সৃজনশীল প্রজেক্ট তুলে ধরা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. তমিজ উদ্দিন বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান শিক্ষা। আমাদের শিক্ষার্থীরা আজ যে মেধা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে, তা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
আরও পড়ুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ধামরাইয়ে ২৩৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন