ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেয়ে ১১ মৌয়াল ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:২৮ এএম
বন বিভাগের জালে ধরা পড়েছেন ১১ মৌয়াল। ছবি: সংগৃহীত

সুন্দরবনে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গোপনে মধু সংগ্রহ করতে গিয়ে বন বিভাগের জালে ধরা পড়েছেন ১১ মৌয়াল। গহীন অরণ্য থেকে প্রায় এক হাজার কেজি মধু সংগ্রহ করে লোকালয়ে ফেরার পথে তাদের আটক করা হয়। এ সময় দুটি নৌকাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা পিনমারি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে বিকেলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রায় এক হাজার কেজি মধু এবং দুটি নৌকা উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জীববৈচিত্র্য রক্ষায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। ফেরার পথে টেংরাখালী এলাকার পিনমারি খাল থেকে তাদের আটক করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে আটক হওয়া মৌয়ালদের দাবি, বন বিভাগের এক দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে চুক্তি করেই তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, গত ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই চুক্তির আশ্বাসে তারা মধু সংগ্রহে যান। কিন্তু ফিরে যাওয়ার সময় বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন।

এ অভিযোগের বিষয়ে এসিএফ মশিউর রহমান বলেন, এ ধরনের অভিযোগ আমি প্রথম শুনলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অন্যদিকে অভিযুক্ত জালাল মোল্লা দাবি করেন, গত ১৫ মে বৈধ পাস নিয়ে তিনটি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছিল। পরে দুটি নৌকা বনদস্যুদের কবলে পড়ায় নির্ধারিত সময়ে তারা ফিরতে পারেনি। পাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আইনের চোখে তারা অবৈধ হয়ে পড়েছে। তবে অতিরিক্ত সময়ের রাজস্ব পরিশোধের সুযোগ দিলে তাদের মুক্তি দেওয়া যেতে পারে বলেও তিনি মত দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, বনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময়ে মাছ, কাঁকড়া, মধুসহ সব ধরনের বনজ সম্পদ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা ভেঙেই মধু সংগ্রহে গিয়েছিলেন এসব মৌয়াল। তবে শেষ পর্যন্ত বন বিভাগের অভিযানে ধরা পড়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
জেলের ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের পাঁয়তারা, আটক ৬
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর