ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দর্শনা সীমান্তে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
দর্শনা-জয়নগর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে আছে বিজিবি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আরও ১২৫ জনকে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি।

রোববার (১৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশ ইনের জন্য আনা ১১ জনই বাংলাভাষী নারী-পুরুষ ছিলেন। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের অন্যত্র নিয়ে যায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত এলাকা থেকে বারাদী-সুলতানপুর সীমান্তের বিপরীতে সরিয়ে নেওয়া হয়েছে।
পাশাপাশি সীমান্তের ওপারে আরও প্রায় ১২৫ জনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে।

সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দর্শনা সীমান্তে এটিই বিএসএফের প্রথম পুশ ইনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
আরও পড়ুন
বিজিবিতে সৈনিক পদে চাকরি, এইচএসসি পাসে আবেদন
সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবির অভিযানে সার জব্দ
বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক ধরা
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালাল বিএসএফ সদস্য