ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৪৪ এএম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি: আরটিভি

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (১৫ জুন) সকালে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাদারীপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক নিহত হন। আহত হন আরও চারজন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কক্ষে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের শর্ত নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
আরও পড়ুন
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক