ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসিভক্ত মেহেদীর বাড়ি যেন ‘মিনি আর্জেন্টিনা’

​জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: আরটিভি

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনা চোখে পড়ে। তবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের যুবক মেহেদী হাসান। নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে। শুধু তাই নয়, দেওয়ালে শোভা পাচ্ছে প্রিয় তারকা লিওনেল মেসির ছবি।

​মেহেদী হাসান জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক মেহেদীর। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়ানো শুরু করেন। তবে এবার প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন তিনি। ইট-সিমেন্টের তৈরি নিজের পুরো বাড়িটিকেই রূপ দিয়েছেন আর্জেন্টিনার পতাকায়।

​সরেজমিনে আউশগাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দূর থেকেই নজর কাড়ছে মেহেদীর এই 'আর্জেন্টিনা বাড়ি'। তবে দেশের প্রতি ভালোবাসা ঠিক রেখে বাড়ির প্রবেশপথের বাম পাশে এঁকেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আর বাকি চারপাশের দেওয়ালে আকাশী-সাদা রঙের আবহে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকা। একপাশের দেওয়ালে শোভা পাচ্ছে লিওনেল মেসির বিশালাকার ছবি এবং আর্জেন্টিনার প্রতীক 'মে মাসের সূর্য'।

​মেসি ভক্ত মেহেদী হাসান বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা থেকেই প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছি। প্রিয় দলের ম্যাচ উপলক্ষে আমরা কেক কাটা, র‍্যালি এবং খেলা দেখার সময় খাবারের বিশেষ আয়োজন করেছি। গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে জার্সি উপহার দিয়েছি, আরও দেব।

আরও পড়ুন

মেহেদীর এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও।

একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান জয় বলেন, মেহেদী মামা আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি নিজের বাড়িটি তো সাজিয়েছেনই, পাশাপাশি আমাদের অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে একসাথে খেলা দেখব এবং উৎসব করব। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও আমাদের ট্রফি উপহার দেবে।

আনিছুর রহমান বলেন, ​মেহেদী হাসানের এই 'আর্জেন্টিনা বাড়ি' দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন নিখাদ ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি