ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় চুরির সময় স্থানীয়দের হাতে এক জামাতা আটক হয়েছেন। বুধবার (১৭ জুন) রাতের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৩)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার জামাতা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে ফারুক হোসেনের সঙ্গে ওই গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। এতে সংসারে অশান্তি দেখা দেয় এবং তিনি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঋণের চাপ ও টাকা জোগাড়ের উদ্দেশ্যে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ফারুক শ্বশুরবাড়ি এলাকার একটি প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে।

পরে স্থানীয়দের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফারুক হোসেন নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন। এরপর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক মোতালেব হোসেন বলেন, মাদক ও জুয়ার কারণে যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এটি গ্রামাঞ্চলেও উদ্বেগজনকভাবে বাড়ছে।

আরও পড়ুন

ধলাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এবং মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি