ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দুর্গম সীমান্তাঞ্চলে অসহায় মানুষের পাশে বিজিবি

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
সুবিধাবঞ্চিত মানুষের গৃহসামগ্রী বিতরণ : ছবি আরটিভি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ হরিণা জোন (১২ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে জোনটি।

সোমবার (২২ জুন) হরিণা জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

হরিণা জোন সূত্রে জানা গেছে, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি ও নদীবেষ্টিত অঞ্চলে বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফফাল কায়েস মেহেদী।

আরও পড়ুন

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও বিজিবির অন্যতম দায়িত্ব। সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানে জোনের আওতাধীন ভুষণছড়া ইউনিয়নের একটি কুরআন নুরানী মাদ্রাসাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি এলাকার অসহায় মানুষের বসতঘর মেরামতের জন্য ৩০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ৪টি সেলাই মেশিন এবং ১টি পরিবারকে সোলার প্যানেল ও ফ্যান দেওয়া হয়।

হরিণা জোন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট অনুদানের পরিমাণ ৭৪ হাজার ৫০০ টাকার বেশি। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং মোট ১৫টি পরিবার সরাসরি উপকৃত হয়েছে।

সহায়তাপ্রাপ্ত’রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে হরিণা জোনের এ ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি ভবিষ্যতেও বিজিবি এই ধরণের সহায়তা অব্যাহত রাখবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
আমার স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন ও মগজ বের হয়ে গেছে: সাক্ষীর জবানবন্দি
সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে